বাজারে বৈরী প্রকৃতির সহনশীল ল্যাপটপ

২ ডিসেম্বর, ২০২৪ ০১:৪৮  

বাংলাদেশের বাজারে মিলিটারি গ্রেডের সবচেয়ে পাতালা ল্যাপটপ এনেছে দেশীয় প্রযুক্তি পণ্য ও সেবা পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড। লেনোভো’র অফিসিয়াল এই ল্যাপটপটি পরিবেশগত পরীক্ষা এবং নির্ভরযোগ্যতা প্রকৌশল বিবেচনায় সামরিক মানের ৮১০ সংস্করণের মানে উত্তীর্ণ। ব্র্রান্ড নাম লেনোভো আইডিয়া প্যাড স্লিম থ্রি আই (83EL0039LK)। মিলিটারি গ্রেডের হলেও এর ওজন  এক কেজি ৩৭ গ্রামের মতো।

ত্রয়োদশ সংস্করণের ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ৩.৬ থেকে ৪.৯ গিগাহার্জ বিশিষ্ট ইন্টেল কোর আই সেভেন -১৩৬২০এইচ প্রসেসর, ১৬জিবি ডিডিআরফাইভ -৪৮০০ র‍্যাম এবং ৫১২জিবি জেন৪ এসএসডি যা দ্রুত মাল্টিটাস্কিং এবং উচ্চ কার্যক্ষমতায় আদর্শ বিবেচনা করা হয়।

পরিবেশক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ ইঞ্চি এন্টি গ্লেয়ার ডিসপ্লে এর এই ল্যাপটপটির ব্রাইটনেস ২৫০ নিটস এবং ব্যবহারকারীর চোখকে সুরক্ষিত রাখতে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টিইউভি লো ব্ল‍ু লাইট ফিচার যা সফটওয়্যার দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য এই ল্যাপটপটি MILITARY GRADE-STD-810H টেস্টেড অর্থাৎ এটি বালি,কম্পন, ধূলো, তীব্র তাপমাত্রা, চরম ঠান্ডা, পরিবেশগত যেকোনো পরিস্থিতিতে কাজ করতে সক্ষম  হবে।

মিলিটারি গ্রেডের স্থায়িত্বের সাথে অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ করে ল্যাপটপটি কর্মক্ষেত্রে কিংবা ব্যক্তিগত ব্যবাহারে ব্যতিক্রমী অভিজ্ঞতা দেবে বলে ধারণা করা হচ্ছে। ল্যাপটপটিতে রয়েছে ব্যাকলিট কিবোর্ড, স্টুরিও স্পিকার যেটা ডলবি অডিও এর জন্য অপটিমাইজড, ওয়াই-ফাই ৬,ব্লুটুথ ৫.২, গোপনীয়তা রক্ষার জন্য ই-শাটার যুক্ত ৭২০পি এইচডি ক্যামেরা, ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ আরও নানা ফিচার।

দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ আর্কটিক গ্রে কালারের ল্যাপটপটির বাজার দর প্রকাশ করেনি পুঁজিবাজারে তালিকাভূক্ত ল্যাপটপটির বাংলাদেশী পরিবেশক প্রতিষ্ঠানটি।